সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

পিআর পদ্ধতির নির্বাচন ষড়যন্ত্র: জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ

  • প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে, মব ভায়োলেন্স বেড়ে গেছে, মানুষের নিরাপত্তা নেই, ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। ফলে মানুষ আজ ভীতিকর পরিস্থিতিতে জীবনযাপন করছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি সম্পর্কে অবগত নয় এবং এ পদ্ধতির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার মধ্যেই একটি বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। অতীতের ধারাবাহিকতায় জনগণ সর্বদলীয় অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মো: ইউনূসের সমালোচনা করে কাজী মামুনুর রশিদ বলেন, দীর্ঘ এক বছরে দেশের যে পরিস্থিতি জনগণ প্রত্যক্ষ করেছে, তাতে ড. ইউনূসের নেতৃত্বে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ব্যাপারে গুরুতর সন্দেহ রয়েছে। তাই নির্বাচনের আগে একটি জাতীয় সরকার গঠন করাই উত্তম হবে বলে তিনি মনে করেন। আগামী ফেব্রুয়ারিতে সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। শুক্রবার ( ২২ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের খোঁজখবর নেন মহাসচিব কাজী মামুনুর রশিদ। এসময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। পরে তিনি আখাউড়ার খরমপুর কেল্লাশাহ মাজার জিয়ারত করেন। এসময় জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর