সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

মাগুরা পারনান্দুয়ালী শহীদ লুতাশ সংঘের নবগঠিত কমিটির সভাপতি ওহিদুল – সম্পাদক ফরিদ 

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী শহীদ লুতাস সংঘের  নবনির্বাচিত আংশিক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান ফরিদ।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় নবগঙ্গা নদী সংলগ্ন লুতাশ সংঘের নিজস্ব কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় নবনির্বাচিত আংশিক কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফরিদুজ্জামান ফরিদ, সংগঠনিক সম্পাদক মোঃ সোহেল রেজা, এছাড়াও কমিটিতে কে বি এম মেজবাউল আলম ও মো: রেজাউল ইসলাম কে রাখা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ ওহিদুল ইসলাম বলেন, শহীদ লুতাশ সংঘ পারনান্দুয়ালী গ্রামের একটি ঐতিহ্যবাহী সংগঠন।  যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং সামাজিক ও ক্রীড়াঙ্গনের উন্নয়নে শহীদ লুতাশ সংঘ ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করি।

উল্লেখ্য, ১৯৭২ সাল থেকে সংগঠনটি সামাজিক, সাংস্কৃতিক ও  ক্রীড়াঙ্গন নিয়ে কাজ করে যাচ্ছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর