সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নাসিরনগর সাংবাদিকর উপর হামলার ঘটনায় বিএনপি নেতার বিরুদ্ধ মামলা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯০ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শহীদ মিনারে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় দৈনিক কালবেলা ও এনটিভির উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে মামলাটি করেন বলে নাসিরনগর থানার এসআই মোহাম্মদ নূরে আলম জানান।

এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিনসহ পাঁচজনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

বাদী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বৃহস্পতিবার রাতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংবাদ সংগ্রহ করতে তিনি শহীদ মিনারে যান।

এ সময় সেখানে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জাতীয় নাগরিক কমিটির দুই কর্মীকে ছাত্রলীগ বলে পেটানো শুরু করেন।

ঘটনাটি মাহমুদ তার মোবাইল ফোনে ধারণ করতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন ও তার সমর্থকেরা সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে মারধর করেন।

এতে তার মুখ, চোখ, মাথা, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে নাসিরনগর থানা পুলিশ তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোহাম্মদ নূর আলম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা দায়ের হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত আসামীদেরকে ধরতে পুলিশের অভিযান চলছ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর