যশোরের চৌগাছার নোভা এইড হাসপাতালে অভিযান চালিয়েছেন যশোরের সিভিল সার্জন। এ সময় হাসপাতালে নানা অনিয়মের কারনে সাময়িক সিলগালা করা হয়েছে। সোমবার বিকেলে এই অভিযান পারিচালনা করা হয়।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের পর চৌগাছা যশোর সড়কে সরকারী হাসপাতালের সামনে নোভা এইড হাসপাতালে অভিযান পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন ডাঃ মোঃ মাসুদ রানা। তিনি হাসপাতালের ওটি সহ বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং এ সময়ে নানা অনিয়ম ধরা পড়ে। এতে করে সাময়িক ওই হাসপাতাল সিলগালা করা হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসানুল মিজান রুমিসহ থানা পুলিশ উপস্থিত ছিলেন।
চৌগাছা ৫০ শয্যা সরকারী হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আহসানুল মিজান রুমি বলেন, সুনির্দিষ্ঠ অভিযোগে ভিত্তিতে সোমবার বিকেলে সিভিল সার্জন মহোদয়ের উপস্থিতিতে অভিযান চলে এবং বিভিন্ন অনিয়মের কারনে সাময়িক হাসপাতাল সিলগালা করা হয়েছে।