নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে অটোরিকশা নিচে চাপা পড়ে মরিয়ম (৬) এক স্কুল ছাত্রী মারা গেছে। ঘটনাটি ঘটেছে কনিকাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায়। সে কনিকাড়া গ্রামের খায়রুল মিয়ার মেয়ে। সে কনিকাড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে মরিয়ম বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় পেছন থেকে দ্রুতগামী অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান এম আর মজিব বলেন, রাস্তা পারাপারের সময় পেছন থেকে অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। ওসি শাহিনুর ইসলাম বলেন, অটোরিকশা নিচে চাপা পড়ে মরিয়ম নামের এক শিশু মারা গেছে।