সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এক মঞ্চে মনোনয়ন বঞ্চিত ৭ নেতা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নবীনগর উপজেলা

ও পৌর বিএনপি তার অঙ্গসংগঠনের উদ্যোগে শনিবার বিকালে ইব্রাহিমপুর শাহ্ সুফি আজমত উল্লাহ (র:) মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন বঞ্চিত ৭ নেতা। দোয়া মাহফিলে  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির উপদেষ্টা তকদির হোসেন মোহাম্মদ জসিম, জেলা বিএনপির উপদেষ্টা সায়েদুল হক সাঈদ, জেলা বিএনপির উপদেষ্টা সালাহ উদ্দিন ভুঁইয়া শিশির, জেলা বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, জেলা বিএনপির সদস্য কে এম মামুন অর রশিদ,  জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আইনজীবী রাজিব আহসান চৌধুরী পাপ্পু, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনিছুল হক মঞ্জু, সাবেক কমিশনার আবু সাঈদ, বিএনপির জেলা সদস্য হযরত আলী প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের আর্দশের লোককে মনোনয়ন দেবার দাবী জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর