সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে বিষাক্ত বোলতার কামড়ে শিশু’র মৃত্যু

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিষাক্ত বোলতা মাছির কামড়ে ৪ বছরের শিশু তামিমের মৃত্যুর ঘটনা ঘটেছে। শিশু তামিম উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মেহেরুল ইসলামের সন্তান।

জানা যায়, বুধবার (০১ অক্টোবর ২০২৫) সকাল  বিষাক্ত বোলতা মাছির শিশু তামিমকে কামড়ালে স্থানীয় তাকে উদ্ধার করে ফার্মেসিতে চিকিৎসা নিয়ে যায়। পরে অবস্থার অবনতি দেখে দুপুর ২ টার সময় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তাররা শিশুটিকে তখন পরীক্ষা-নিরিক্ষা করে মৃত বলে ঘোষনা করেন।

কর্তব্যরত ডাক্তার মো. সাদ্দাম হোসেন জানান, শিশুটি বিষাক্ত বোলতা কামড়ানোর সাথে সাথে যদি স্ব্যাস্থ  কমপ্লেক্সে নিয়ে আসতো তাহলে চিকিৎসা সেবা দিয়ে সারিয়ে তোলার সুযোগ ছিলো। উনারা স্থানিয়ভাবে চিকিৎসা করাতে গিয়ে অবস্থার অবনতি দেখে হাসপাতালে আনেন। এ বিষয়ে সকলের সচেতন হওয়া প্রয়োজন। কাউকে বিষাক্ত পোকা কামড় দিলে সাথে সাথে স্ব্যাস্থ কমপ্লেক্সে নিয়ে আসবেন।

ইউপি চেয়ারম্যান এম আর মজিব বলেন, বিষাক্ত বোলতা (বেঙ্গলের) কামড়ে তামিম নামের এক শিশু মারা গেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর