মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি সহ দুইজন গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাতে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ঢাকা থেকে আটক করা হয় খাগাতুয়া গ্রামের মোঃ আওলাদ মিয়ার ছেলে মোঃ রাসেল (৩২) কে। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে রতনপুর মধ্যপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় মানিক মিয়ার মেয়ে মিতা বেগম (৪২) কে। পুলিশের দাবি, মিতার হেফাজত থেকেই উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড গুলি।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম দৈনিক নয়া দিগন্তকে জানান, উদ্ধার করা অস্ত্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে সংরক্ষণ করা হয়েছিল এবং গ্রেফতারকৃত দুইজনই অস্ত্র সংরক্ষণের বিষয়ে স্বীকারোক্তি দিয়েছে। ঘটনার পর আজ (১৭ নভেম্বর)সোমবার বিকেলে নবীনগর থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর