সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে বিএনপির কর্মী সমাবেশে এম এ মান্নান বলেন, আপনারা ধানের শীষের কান্ডারী হয়ে কাজ করুন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২নং ওর্য়াড বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গতকাল শুক্রবার বিকালে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সহসভাপতি ও সাবেক কাউন্সিলর দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আইনজীবী এম এ মান্নান।

বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য মাসুদুর ইসলাম মাসুদ,নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান এস কে হেলাল উদ্দিন,  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আশরাফ রহমান, নবীনগর সরকারি কলেজের সাবে ভিপি গোলাম হোসেন খান টিটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা,  বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, শিবপুর ইউপি চেয়ারম্যান এম আর মজিব, নবীনগর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন বাবুল প্রমুখ।

প্রধান অতিথি আইনজীবী এম এ মান্নান বলেন, প্রতিটি কর্মী ধানের শীষের কান্ডারী হয়ে কাজ করুন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পিআর পদ্ধতির নামে একটি দল কাজ করছে যাতে ফেব্রায়ারিতে নির্বাচন না হয়। আসুন আমরা সবাই মিলে একসাথে নবীনগরকে সাজাতে চাই।

 

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর