সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৯৪ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামে গতকাল বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশ্ববর্তী ডোবায় কচুরিপানা তোলার সময় বজ্রপাতে নজর আলী (৫০) নামের এক কৃষক মৃত্যু হয়েছে। সে মুক্তারামপুর গ্রামের হাসিম মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,  নজর আলী ও তার স্ত্রী জোলেখা বৃহষ্পতিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তী ডোবায় কচুরিপানা তোলার সময় বজ্রপাতে আহত হলে স্থানীয়রা নজর আলী উদ্ধার করে ছলিমগঞ্জ অলিউল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, নজর আলীকে হাসপাতালে আনা আগেই সে মারা যায়। তবে তার স্ত্রী বর্তমানে সুস্থ রয়েছে।

বড়িকান্দি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়া বলেন, কচুরিপানা তোলার সময় হঠাৎ বজ্রপাতে নজর আলীর মৃত্যু হয়। এই ঘটনার তার স্ত্রী জোলেখা বেগম আহত হয়েছে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বজ্রপাতে নজর আলী নামে এক ব্যাক্তি বজ্রপাতে  মারা গেছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর