সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে প্রচন্ড গরমে অসুস্থ ১৫ ছাত্রী, ৪ জন হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৫৬ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল মঙ্গলবার (২৬আগস্ট) দুপুরে ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রচন্ড গরমে ১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা প্রদান করা হলেও চারজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউছার বেগম জানান, দুপুরে কয়েকজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। বাকি শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয় এবং স্কুল ছুটি ঘোষণা করা হয়।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশলয় সাহা বলেন, এ ধরনের অসুস্থতার মূল কারণ হলো heat adjection বা অতিরিক্ত গরমে শরীরের প্রভাব। শরীরের অতিরিক্ত ঘাম, পর্যাপ্ত পানি ও লবণের অভাব, শারীরিক দুর্বলতা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবে শিক্ষার্থীরা এভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। তিনি আরো বলেন, গরমের সময় শিশু ও কিশোরদের যথেষ্ট পানি পান এবং ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নেওয়া প্রয়োজন, যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা অফিসার হাসপাতালে ছুটে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর