সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরে পানিতে ডুবে ভাই বোনের মৃত্যু 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে পানিতে ডুবে ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার তিনটার দিকে বাড়ির পাশ্ববর্তী ডোবায় পানিতে ডুবে তারা মারা যায়। নিহতরা হলেন বগডহর গ্রামের জামাল মিয়ার মেয়ে তিশা (০৯) ছেলে আরিয়ান (০৬)। তারা দুইজন বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে তিশা ও আরিয়ান দুই আপন ভাই বোন বাড়ির পাশ্ববর্তী ডোবায় গোছর করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, বাড়ির পাশ্ববর্তী ডোবার পানিতে ডুবে আপন দুই ভাই বোন মারা গেছে।

নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত নয়।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর