সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

নবীনগরের ইউএনওর ব্যাতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮২ বার পঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভিক্ষুক পুনর্বাসনের অংশ হিসেবে মানবিক এক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাজিব চৌধুরী। আজ রবিবার(৩১ আগস্ট) বিকালে  উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিনের উপস্থিতিতে রসুল্লাবাদ গ্রামের অসহায়, দুস্থ ও পঙ্গু রফিয়া বেগমকে ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করতে সহায়তা প্রদান করা হয়।এসময় উপস্থিত ছিলেন রছুল্লাবাদ ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন। পঙ্গু রফিয়া বেগম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আমি কৃতজ্ঞ। আমি আর ভিক্ষা করবো না। স্যার আমারে ৫০ হাজার টাকার মালামাল দিয়েছে।

ইউপি চেয়ারম্যান খন্দকার মনির হোসেন জানান, স্যার উদ্যোগটি চমৎকার। আশা করি এই ধারা বজায় রাখলে ভিক্ষা করতে হবে না পঙ্গু রফিয়া বেগমের মতো কেউ।

নবীনগরের ইউএনও রাজীব চৌধুরী জানান, রফিয়া বেগমকে ভিক্ষা না করে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি দোকান ঘর মেরামতের জন্য এবং চা–বিস্কুট বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করার উদ্দেশ্যে ৫০,০০০ টাকা সমমূল্যের সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।

এই উদ্যোগকে উপস্থিত এলাকাবাসী অত্যন্ত প্রশংসা করেন এবং ইউএনও ও সমাজসেবা অফিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর