সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

তৃণমূলের দাবিতে মাগুরা-২ আসনে নির্বাচন করার ঘোষণা সাবেক এমপি কাজী কামালের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৩ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন,মাগুরা ঃ 


বিএনপির প্রতীক না পেলেও তৃণমূল নেতাকর্মীদের দাবির পরিপ্রেক্ষিতে মাগুরা-২ আসন থেকে আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল।

আজ মঙ্গলবার ( ১৮ নভেম্বর)  বিকেলে শালিখার আড়পাড়া স্কুল মাঠে অনুষ্ঠিত অর্ধলক্ষাধিক মানুষের জনসভায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

DCIM101MEDIADJI_0275.JPG

জনসভায় কাজী কামাল দাবি করেন, শালিখা ও মহম্মদপুরের সাবেক দুই উপজেলা চেয়ারম্যান, ১৯টি ইউনিয়নের মধ্যে ১৮ জন সাবেক ইউপি চেয়ারম্যান এবং সম্প্রতি অনুষ্ঠিত ভোটে নির্বাচিত বিএনপির ৫১৩ জন ওয়ার্ড পর্যায়ের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের মধ্যে ৫০১ জন নিতাই রায়ের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।

শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বক্তব্য দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মুন্সি আনিসুর রহমান মিলটন, শালিখার সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু, মহম্মদপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান বাচ্চু, জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আযম সাবু, সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং দক্ষিণ মাগুরা ইউনিট বিএনপির সাবেক সভাপতি মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর