সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ

তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মাগুরায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকাল ৫টায় মাগুরা সদর উপজেলার সামনে থেকে মাগুরা সদর ও পৌর কৃষক দলের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভায়নার মোড় হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আরমান মোল্লা ও এহসানুল হক পলাশ, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রিফাতুল ইসলাম রায়হান, সদস্য সচিব দাউদ হোসাইন এবং পৌর কৃষক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম। সভায় বক্তারা বলেন, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে একই উপলক্ষে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পৃথকভাবে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ ও সদস্য সচিব আব্দুর রহিমসহ মাগুরা জেলার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সভা শেষে তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়, যা ভায়নার মোড় হয়ে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠান গুলোর আয়োজন করে মাগুরা সদর ও পৌর কৃষক দল এবং মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর