সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের IDMVS-এ আহবায়ক নির্বাচিত মাগুরার আসিফ হাসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২০৭ বার পঠিত

মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতাঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (IDMVS)-এর নবগঠিত আহবায়ক কমিটির প্রতিষ্ঠাতা আহবায়ক নির্বাচিত হয়েছেন মাগুরার কৃতি সন্তান আসিফ হাসান (শাকিল)। তিনি মাগুরা শহরের ভায়না চোপদারপাড়ার বাসিন্দা এবং বিশিষ্ট সমাজসেবক আলী আহসান ফারুকের কনিষ্ঠ পুত্র।

শৈশব থেকেই নেতৃত্বগুণে অনন্য আসিফ হাসানের নেতৃত্বযাত্রা শুরু বাংলাদেশ নৌবাহিনী স্কুলে ক্লাস ক্যাপ্টেন হিসেবে। পরবর্তীতে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় তিনি স্কাউট আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ঢাকা মহানগরে অবস্থানকালে তিনি ঢাকাস্থ মাগুরা জেলা সদর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক–১ হিসেবে মাগুরাবাসীর সেবায় কাজ করেন।

করোনা মহামারির সময় “করোনা যোদ্ধা” নামে ফেসবুক গ্রুপ গঠন করে তিনি মৃত্যুঝুঁকি উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়ান, যা ব্যাপক সাড়া ফেলে। একই সময়ে তিনি পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস–এর মাগুরা জেলা ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা প্রতিষ্ঠা করেন। মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য তিনি জেলা প্রশাসকের কাছ থেকে সম্মাননাও লাভ করেন।

এছাড়া তিনি মাগুরায় চৌরঙ্গী ক্লাব প্রতিষ্ঠা করেন এবং আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে তিন বছর সফলভাবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি জেলার ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে তিনি খুলনা সিটি কর্পোরেশনের Climate Change Adaptive Urban Development Program (CCAUD) Phase–2–এর ন্যাশনাল কনসালটেন্ট এবং Pathways Consulting Services Ltd.–এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১৭ বছরে তিনি দেশের উন্নয়ন খাতে প্রায় ৮০টি প্রকল্পে কাজ করেছেন, যার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য, কৃষি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প।
আমরা এই তরুণ সমাজসেবকের সাফল্য, অবদান এবং আগামীর পথচলার জন্য আন্তরিক শুভকামনা ও দীর্ঘায়ু কামনা করি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর