সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ঢাকায় কর্মরত মাগুরার ডাক্তারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পঠিত

ঢাকা প্রতিনিধি :

ঢাকাস্থ মাগুরা ফোরাম (ডিএমএফ)-এর উদ্যোগে ঢাকায় কর্মরত মাগুরার ডাক্তারদের সাথে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬ মতবিনিময় সভা ঢাকার মিরপুরের কাজীপাড়ায় অবস্থিত কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে এ অনুষ্ঠিত হয়।

ঢাকা ও মাগুরা জেলায় অবস্থানরত মাগুরাবাসীদের কল্যাণের নিমিত্তে ঢাকায় কর্মরত মাগুরার ডাক্তারদের মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট এবং ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি ড. মো: আলী আফজাল।

ফোরামের সাধারণ সম্পাদক জনাব আলমগীর হাসান রাজুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ঢাকায় অবস্থানরত মাগুরা জেলার উল্লেখযোগ্য সংখ্যক বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ অংশগ্রহণ করেন। ডাক্তারগণ মাগুরাবাসীর সেবার লক্ষ্যে নানা বিষয়ে দিকনির্দেশনা ও পরামর্শ এবং প্রস্তাবনামূলক বক্তব্য প্রদান করেন।

ডাক্তারগণ বলেন, আমরা ঢাকায় অবস্থানরত ডাক্তারগণ একটি টিম হিসেবে ঢাকাস্থ মাগুরা ফোরামের দিক-নির্দেশনার আলোকে মাগুরাবাসীর সেবায় আরও অধিক পরিমাণ কাজ করতে প্রস্তুত। আর এটি আমরা করতে চাই মাগুরাবাসীর জন্য দায়বদ্ধতার কারণে।

ডাক্তারগণ এ ফোরামকে পরামর্শ দিতে গিয়ে বলেন, ফোরামের পক্ষ থেকে ঢাকায় অবস্থানরত মাগুরার ডাক্তারদের ডাটাবেজ তৈরী করে হোয়াসএ্যাপ গ্রুপে এ্যাড করে নিতে হবে, যাতে করে মাগুরার যেকোনো সমস্যার বিষয়ে আমরা জানতে পারি এবং যথাযথ ব্যবস্থা নিতে পারি।

একই সাথে তারা আরও বলেন, ঢাকার সকল হাসপাতালে সার্চ করে মাগুরার লোক আছে কি না খুঁজে বের করে তাদেরকে প্রতিনিধি বানাতে হবে, যাতে করে আমরা কোনো রুগী কোনো হাসাপতালে পাঠালে সেখানে রুগীরা আস্থার সাথে সেবা পায়।

ডাক্তারগণ বলেন, মাগুরার সকল হাসাপাতাল ও ক্লিনিকের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে যোগাযোগ এর নেটওয়ার্ক তৈরী করতে হবে, যাতে তারা জরুরী রুগী ঢাকায় রেফার্ড করলে আমরা ঢাকা থেকে জরুরী ও যথাযথ ব্যবস্থা নিতে পারি।

ডাক্তারগণ আরও বলেন, ঢাকাতে যারা মাগুরা থেকে চিকিৎসা নিতে আসেন, তারা যদি ঢাকাস্থ মাগুরা ফোরামের মাধ্যমে আমাদের চেম্বারে আসে, তাহলে আমরা তাদের ফ্রি সেবা দিতে পারবো। এমনকি আমরা মাগুরাতে গিয়ে মাসে একবার হলে মাগুরাবাসীর জন্য ফ্রি সেবা দিতে প্রস্তুত।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কৃষিবিজ্ঞানী, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক,
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর প্রেসিডেন্ট এবং
ঢাকাস্থ মাগুরা ফোরামের সভাপতি ড. মো: আলী আফজাল।

ড. আলী আফজাল বলেন, ঢাকাস্থ মাগুরা ফোরাম প্রথমত ঢাকায় অবস্থানরত মাগুরাবাসীর সেবায় কাজ করতে চায়। সে হিসেবে ঢাকায় অবস্থানরত মাগুরার ডাক্তারদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে। একই সাথে তিনি বলেন, ঢাকার বিভিন্ন প্রান্তে বা মাগুরায় বসে ভিডিও কলের মাধ্যমে মাগুরাবাসীর কিভাবে সেবা করা যেতে পারে সে বিষয়ে কথা বলেন।

প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি জনাব আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গাজী সাহিদুল বাসের, কোষাধ্যক্ষ জনাব আলী করিম বিশ্বাস, দপ্তর সম্পাদক জনাব মো: শায়েস্তা খান এবং মিডিয়া ব্যক্তিত্ব জনাব মো: হাসিবুল ইসলাম।

প্রেসবিজ্ঞপ্তি/ডিএমএফ/২২ সেপ্টেম্বর, ২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর