সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ঢাকাস্থ মাগুরা ফোরামের নতুন কমিটি ঘোষণা সভাপতি আলী আফজল, সম্পাদক আলমগীর হাসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা  :

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সেবামূলক প্রতিষ্ঠান ঢাকাস্থ মাগুরা ফোরাম। শুক্রবার (১৫ নভেম্বর) রাজধানীর কাজীপাড়ায় কৃষিবিদ গ্রুপের অডিটোরিয়ামে সংগঠনটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী  অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক ড. মো. আলী আফজাল। পরে অনুষ্ঠানে বিগত দিনের কার্যক্রমের প্রতিবেদন পেশ করেন মো. আলমগীর হাসান রাজু। এ সময় সংগঠনটির গঠনতন্ত্র উপস্থাপনা করেন আহ্বায়ক ড. মো. আলী আফজাল।

পরবর্তীতে ঢাকাস্থ মাগুরা ফোরাম এর নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ডা. মো. আলী আফজলকে সভাপতি এবং মো. আলমগীর হাসান রাজুকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় ডা. মো. আলী আফজল বলেন, মাগুরা জেলা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিলো, এখনো কিছুটা অবহেলিত রয়েছে। মাগুরার উন্নয়নে আমরা কাজ করবো। এছাড়াও
মাগুরা থেকে যারা ঢাকায় আসেন, তাদের অনেকেরই অনেক সহযোগিতার প্রয়োজন হয়, আমরা তাদের সহযোগিতা করবো।  আমাদের নিজেদের মধ্যে বন্ধনটা যাতে আরো দৃঢ়  হয় সে বিষয়ে আমরা কাজ করবো।

তিনি আরো বলেন, মাগুরা থেকে যেসব ছেলে-মেয়ে ঢাকায় পড়াশোনা করতে আসে তাদের থাকার খাওয়ার  ব্যবস্থা, টিউশনিসহ চাকুরির ব্যবস্থা  আমরা সবাই মিলে করতে পারি। এর আগে যারা ক্ষমতায় থেকেছেন তারা স্বল্পমেয়াদী উন্নয়নের জন্য কাজ করেছেন। আমরা দীর্ঘমেয়াদী কাজ করতে পারি। মাগুরার মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমাদের অনেক কিছু করার রয়েছে। দীর্ঘদিন ধরে মাগুরা টেক্সটাইল মিল বন্ধ রয়েছে। এগুলো চালুর উদ্যোগ নিতে পারি। মেডিকেল কলেজ ও সড়ক চার লেনের কাজ অনেকটা থেমে আছে। আমরা সেগুলো এগিয়ে নিতে কাজ করতে পারি।

এসময় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, আমিনুর রহমান মনির, সাংবাদিক মো. শহিদুল ইসলাম, শিক্ষাবিদ মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট মো. আজমত হোসাইন, ডা. মো. সোলাইমান হোসেন ও মো. আনিসুর রহমান বিশ্বাস, ড সাইয়েদ আলী, নাজমুল ইসলাম রাজা ও মেসবাহুল কবীর মুক্ত প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর