সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী ওবায়দুল হক রাসেল

  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

ঝিনাইদহ প্রতিনিধি :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিশিষ্ট সমাজকর্মী,  সফল উদ্যোক্তা ও তরুণ রাজনৈতিক সংগঠক ওবায়দুল হক রাসেল।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) জেলা নির্বাচন অফিস থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শুভানুধ্যায়ী, বন্ধু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় ওবায়দুল হক রাসেল বলেন,“কালীগঞ্জের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ, সৎ ও স্বচ্ছ রাজনীতি প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তাদের পাশে থেকে কাজ করতে চাই।”

স্থানীয়ভাবে তাঁর মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন এবং তরুণ নেতৃত্ব হিসেবে দেখছেন।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনকে ঘিরে এবারের নির্বাচন ক্রমেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর