রাইসুল ইসলাম অপু
কালিগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিগঞ্জ উপজেলা ঝিনাইদহ ৪ আসনের আগামী দিনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য মিসেস মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা ও পৌর শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য ও পুরাতন সদস্যের নবায়ন কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য মুর্শিদা জামান বেল্টু।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির আহবায়ক, ভিপি ইসরাইল হোসেন জীবন।
আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সম্মানিত উপদেষ্টা মন্ডলী সদস্য আশরাফুজ্জামান স্বপন, রেজাউল ইসলাম নুনু,কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার।
সাবেক উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সাবেক উপজেলা বিএনপির সম্মানিত সদস্য বিএনপি নেতা আনোয়ার হোসেন, পৌর বিএনপি নেতা আশরাফুল ইসলাম মিঠু, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গোলাম মর্তুজা জিকো।