শেখ ইলিয়াস মিথুন, মাগুরা :
মাগুরায় জুলাই পূর্ণজাগরণে সবুজ উৎসব ২০২৫ উপলক্ষে ৭টি ক্যাটাগরিতে বৃক্ষরোপণ পদক প্রদান করা হয়েছে।

আজ বুধবার দুপুর ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন মাগুরা ও পরিবর্তনে আমরাই সংগঠনের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। জেলা প্রশাসক অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহবুবুল হক, জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, মাগুরা প্রেসক্লাব সভাপতি মো. সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং ‘পরিবর্তনে আমরাই’ সংগঠনের পরিচালক নাহিদুর রহমান দুর্জয় প্রমুখ।

অনুষ্ঠানে সাতটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন, সেরা প্রতিষ্ঠান সরকারি সিভিল সার্জন অফিস, সেরা প্রতিষ্ঠান বেসরকারি মাগুরা প্রেস ক্লাব, সেরা শিক্ষা প্রতিষ্ঠান (প্রাথমিক) কুমার কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়,সেরা শিক্ষা প্রতিষ্ঠান( মাধ্যমিক) আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়,সেরা সংগঠন প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থা,ব্যক্তি পর্যায়ে সেরা বৃক্ষপ্রেমী আশীষ কুমার দে মন্ডল ও সেরা কন্টেন্ট ক্রিয়েটার মোঃ সাজ্জাদ হোসেন কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।