সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জাসদের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী মাগুরায় পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

মুন্সী জহুরুল ইসলাম ,মাগুরা প্রতিনিধি :

 

“জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে রক্তস্নাত বাংলাদেশে গণহত্যাকারী ও লুটেরাদের ঠাঁই নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার (৩০ অক্টোবর)মাগুরা সৈয়দ আতর আলী গণ গ্রন্থাগার মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সমাজতন্ত্রী দল-বাংলাদেশ জাসদের ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএম মহব্বত আলী সভাপতি ,বাংলাদেশ জাসদ, মাগুরা জেলা শাখা।

১৯৭২ খ্রিষ্টাব্দের ৩১শে অক্টোবর জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ নামক দলটি গঠিত হয়। এই সময় মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর (অব:) এম এ জলিল-কে সভাপতি এবং ডাকসুর ভিপি ও ছাত্রনেতা আ.স.ম. আবদুর রবকে দলটির সাধারণ সম্পাদক হন। একই বছরে ২২শে ডিসেম্বর অনুষ্ঠিত অতিরিক্ত কাউন্সিলে ১০৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনে জাসদ তার ঘোষণাপত্রও অনুমোদন করে। সেই ঘোষণাপত্রে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা শ্রেণিহীন শোষণহীন কৃষক শ্রমিক সমাজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেয়া হয়। এই ধারাবাহিকতায় দীর্ঘ ৫২ বছর দলটির শ্রেণীহীন , শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় শ্রমিক কৃষক ও শোষিত মানুষের পাশে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর