সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর পাটি – জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য – প্রেস সচিব শফিকুল আলম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মাগুরা প্রতিনিধি –

জুলাই হত্যাকারীদের ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। এটা আমাদের শপথ, আমাদের অঙ্গীকার। চব্বিশের জুলাইয়ে আন্দোলনে দেশের অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যা করেছিল ফ্যাসিস্ট সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে প্রমানিত হয়েছে ফ্যাসিস্ট সরকারের গণ হত্যার চিত্র। আমাদের এখন মূল লক্ষ্য হত্যাকারীদের এদেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। ২৪ এর গণহত্যার শহীদের মায়েরা আজও কাঁদছে বিচারের দাবিতে। তাদের চোখের জলে কাঁদছে বাংলাদেশ। তাই বিচারের রায় যতদ্রুত কার্যকর হবে ততই আমাদের সফলতা। আমরা চাই পরবর্তী নির্বাচিত সরকার এদেশে বিচারের রায় কার্যকর করবে। আজ শুক্রবার সকাল ১১ টায় মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে এ কথাগুলো বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।
নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির বিষয়ে প্রেস সচিব বলেন, জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর পাটি জাতীয় পার্টির ব্যাপারে আমাদের স্পষ্ট যদি তারা ইলেকশন করতে চাই এটা তাদের ইচ্ছা
একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা সম্পন্ন করেছে। আমরা চাই দেশে শান্তি ও সুষ্ঠু নির্বাচন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া অফিসার বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা অফিসের বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টে মাগুরার ৪ টি উপজেলার ৯ টি কলেজ ফুটবল দল অংশ নিয়েছে। উদ্বোধনী ১ম খেলায় সকালে মাগুরা সরকারি সোহরাওয়াদী কলেজ মুখোমুখি হয়েছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের। আগামী ১২ ডিসেম্বর শুক্রবার এ টুর্নামেন্টের সমাপনী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর