সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে মাগুরায় স্মারকলিপি প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত

শেখ ইলিয়াস মিথুন, মাগুরা প্রতিনিধি:-

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে স্মারকলিপি প্রদান করেছে মাগুরা জেলা জাতীয় পার্টি।

বুধবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম এর কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

মাগুরা জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক খান রবিউল হক মিঠু স্বাক্ষরিত এ স্মারকলিপিতে বলা হয় কোটা সংস্কারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও তৎকালীন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বাজেট অধিবেশনে ছাত্রদের যৌক্তিক দাবী সমূহ মেনে নেওয়ার জন্য মহান জাতীয় সংসদে প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তিতে জাতীয় পার্টি দলগতভাবে ছাত্রদের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ছাত্রদেরকে মুক্তিসেনা হিসেবে উল্লেখ করে। এছাড়া জাতীয় পার্টি রংপুর, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে উক্ত আন্দোলনে সক্রীয় অংশগ্রহণ করে। বিগত সরকারের রোষানলে পড়ে আমাদের নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে বিগত সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে গ্রেফতার করে। উপর্যুক্ত অবস্থায় জাতীয় পার্টি ছাত্র জনতার আন্দোলনে বিজয় অর্জন হলে ছাত্র-জনতাকে অভিনন্দন জানায়। আমরা লক্ষ্য করছি জাতীয় পার্টি উক্ত আন্দোলনের পক্ষে থাকলেও একটি মহল তাদের অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার সহধর্মিনী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের সহ অনেক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মিথ্যা মামলা সমূহ প্রত্যাহার। দাবী করছি। অতএব উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সাধারণ সম্পাদক মো: সিরাজুস সায়েফিন সাঈফ, সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ওয়াহিদুজ্জামান সাইদ, জেলা জাতীয় পার্টির সহ সভাপতি কাজী নওশের আলীসহ দলীয় নেতা কর্মীরা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর