সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

জাতীয় ইঁদুর দমন অভিযান ২০২৪

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

মুন্সী জহুরুল ইসলাম, মাগুরা

“ছাত্র-শিক্ষক-কৃষক ভাই , ইঁদুর দমনে সহযোগিতা চাই” প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় মাসব্যাপী জাতীয় ইঁদুর দমন অভিযানের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ সোমবার (২১ অক্টোবর) সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোঃ অহিদুল ইসলাম ,জেলা প্রশাসক, মাগুরা এবং সভাপতিত্ব করেন ড. মোঃ ইয়াছিন আলী ,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ,মাগুরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ অহিদুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, ইঁদুর যেমন কৃষকের উৎপাদিত ফসল নষ্ট করে ঠিক তেমনি মানুষের বিভিন্ন ইঁদুরবাহিত রোগে আক্রান্ত করে। ইঁদুর প্রতিবছর হাজার হাজার মেট্রিক টন ফসল নষ্ট করে এর থেকে পরিত্রাণের বড় উপায় সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি করা। এইজন্য এবারের ইঁদুর দমন অভিযানের স্লোগান করা হয়েছে ” ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই” ।

অনুষ্ঠানে সভাপতি ড. মোঃ ইয়াছিন আলী তার বক্তৃতায় বলেন, ইঁদুর প্রতিবছর হাজার হাজার মেট্রিকটন খাবার ও ফসল নষ্ট করে যা দেশের খাদ্য ও অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব বিস্তার করছে। পরিসংখ্যানে দেখা গেছে ,একটি ইঁদুর সর্বোচ্চ ৫৮ হাজার টাকার ফসল নষ্ট করতে পারে এবং সর্বোচ্চ ২০ কেজি খাবার সে তার গর্তে নিতে পারে। দেশে উৎপাদিত আমন ধানের শতকরা পাঁচ থেকে সাত শতাংশ ইঁদুর নষ্ট করে। গমের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ ১২ শতাংশ পর্যন্ত হতে পারে। সব মিলিয়ে একক প্রাণি হিসেবে ইঁদুর দেশের সাত লাখ মেট্রিকটন খাদ্যশস্য নষ্ট করে। ইঁদুর দমন অভিযান প্রতিবছর পালনের মাধ্যমে প্রতি বছর ক্ষতির পরিমাণ হ্রাস পাচ্ছে এবং দেশের ফসল উৎপাদনের পরিমাণ ও বৃদ্ধি পাচ্ছে। সর্বস্তরে আমাদের এই অভিযান পরিচালনা করতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে ইঁদুরের ক্ষতিকর দিক সম্পর্কে।

অনুষ্ঠানে ইঁদুর দমনের ক্ষেত্রে সফল প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এবছর সারাদেশে ইঁদুর দমনে ব্যক্তি পর্যায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন মাগুরার হান্নান মোল্লা। এবং কৃষি কর্মকর্তা পর্যায় তৃতীয় স্থান অর্জন করেছে সহকারী কৃষি কর্মকর্তা ,মাগুরা সদর ,মাগুরা ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর