মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি-
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত “মুসলিম রেনেসাঁর কবি মতিউর রহমান মল্লিক (১৪তম ও ১৫তম ব্যাচ) মেরিট অ্যাওয়ার্ড” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মো. আলী আফজাল। তিনি কবি মতিউর রহমান মল্লিকের জীবন, সাহিত্য ও ইসলামী সংস্কৃতি বিকাশে তার অবদান তুলে ধরেন। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞান ও ইসলামী সাংস্কৃতিক চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
