সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ছাত্র-জনতার আন্দোলনে নিহত ঝালমুড়ি বিক্রেতা জসিমের পরিবারের জন্য তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার 

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৪৬ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় নিহত ঝালমুড়ি বিক্রেতা, ব্রাহ্মণবাড়িয়ার জসিম উদ্দিনের পরিবারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে নিহত জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগমের হাতে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেন ফাউন্ডেশনের সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা প্রকৌশলী মোঃ নাজমুল হুদা খন্দকার। ঝালমুড়ি বিক্রেতা জসিম উদ্দিন গত বছরের-২ আগস্ট ঢাকার বনশ্রী এলাকায় বিক্ষোভ চলাকালে বিজিবি ও পুলিশের গুলিতে নিহত হন। তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানে তার চাচা কালা
মিয়া শনাক্ত করেন।

সেদিন রাতেই ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। ঈদ উপহার পেয়ে নিহত জসিম উদ্দিনের স্ত্রী শাহানা বেগম বলেন, আমার স্বামী ঢাকায় ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন। তার মৃত্যুর পর আমাদের পরিবারের উপার্জন ক্ষমতা কেউ নেই। ৫ সন্তান নিয়ে চরম কষ্টে
দিন যাপন করছি। সরকারের কাছে আর্থিক সহায়তার পাশপাশি স্বামী হত্যার বিচার দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য আন্দোলন করতে গিয়ে নিহত হন জসিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জসিমসহ গণঅভ্যুত্থানে সকল হতাহতদের পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে ঈদ উপহার প্রদান করা হচ্ছে। এছাড়া হতাহতদের পরিবারের আর্থিক অবস্থা বিবেচনা করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। দেশকে স্বৈরাচার মুক্ত করতে শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গঠিত আহবায়ক কমিটির মাধ্যমে আন্দোলনের সময় নিহতদের স্মরণে পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার নিহত- ৮ জনের পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী এক এক করে পৌঁছে দেয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর