সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

ছাত্র আন্দোলনে শহীদ আব্দুল্লাহর বাড়িতে জামায়াতে আমীর

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭০ বার পঠিত

রাইসুল ইসলাম অপু,যশোর প্রতিনিধি:

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের মেধাবী ছাত্র যশোরের সন্তান শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত ও পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন। তিন মাসের বেশি সময় চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ নভেম্বর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে শহীদ আব্দুল্লার বাড়ি যশোরের শার্শা উপজেলার বেনাপোল বড়আঁচড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন জামায়াতের আমীর। এ সময় তিনি আব্দুল্লাহর মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ নেন।

 

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেন, আব্দুল্লাহ এই এলাকার গৌরব। তার কারণে আজ আমাদের এখানে আসা। আব্দুল্লাহ শহীদ না হলে আদৌও এখানে আসার সৌভাগ্য হতো কিনা আমি জানি না। শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত।

 

তিনি আরো বলেন, আমি আশা করি সারা দেশ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং তাকে জাতীয় বীরের মর্যাদা প্রদান করবেন। আমি মহান রবের নিকট দোয়া করি তিনি যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। এসময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন।

 

এসময় উপস্থিত ছিলেন শহীদ আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর জেলা শাখার আমীর গোলাম রসুল ও শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর