সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছা হাসপাতালে রোগীদের জন‍্য বহনযোগ্য টেকসই হুইলচেয়ারের সংখ্যা বৃদ্ধির দাবী এবি পার্টির

  • প্রকাশের সময় : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১২০ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর

আজ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট রোগীদের জন্য চলাচল উপযোগী পাঁচটি টেকসই হুইল চেয়ার বরাদ্দের দাবীতে চৌগাছা এবি পার্টি স্মারকলিপি প্রদান করে।

এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন, ৫০ শয‍্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স রোগীরা ভর্তি হবার পর কেবিনে /ওয়ার্ডে নেওয়ার জন‍্য ভালো হুইলচেয়ার নাই । দুইটি অচল হুইলচেয়ারে রোগীদের বহন করার সময় অনেকে হুইলচেয়ারের কারণে আহত হন। এজন‍্য আমরা আরামদায়ক হুইলচেয়ারের জন‍্য প্রশাসনের দৃষ্টি আর্কষণ করেছি এবং আমাদের দাবী জানিয়েছি।

এসময় এবি পার্টির চৌগাছার নেতা সাংবাদিক মেহেদী হাসান শিপলু বলেন, হুইল চেয়ার, স্ট্রেচারের অভাবে অনেক রোগীকে কোলে বা তিন চারজন ধরে কেবিনে বা দ্বিতীয়/ তৃতীয় তলায় নিতে হয় যা অত্যন্ত কষ্টদায়ক।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আহসানুল মিজান রুমী আশ্বস্ত করেন খুব দ্রুত এই সমস্যা সমাধান করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর