মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর-
চৌগাছায় যশোর কিন্ডারগার্টেন এ্যাসোসিয়শনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ৮টি কিন্ডারগার্টেন স্কুলের তিন শতাধিক শিশু শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করেন।
দুপুর ১২ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন। এ সময় পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা দেখে তিনি মুগ্ধ হন।
কেন্দ্র সচিব আজাদুর রহমান আজাদ বলেন, উপজেলার একাধিক কিন্ডার কার্টেন স্কুল আছে এবং এ সকল বিদ্যালয়ের মধ্য হতে ৮টি বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। মেধানুযায়ী ট্যালেন্টপুল ও সাধারন গ্রেডে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাঝে সনদ ও এককালীর অর্থ প্রদান করেন করেন এ্যাসোসিয়শন।