সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় বিএনপির যৌথসভায় ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পঠিত

যশোরের চৌগাছায় বিএনপির যৌথসভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাজারস্থ্য বি,কে প্লাজার কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসানের সঞ্চালনায় যৌথ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চৌগাছা ঝিকরগাছা আসনের ধানের শীষের প্রার্থী সাবিরা নাজমুল মুন্নি। অন্যানের মধ্যে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সহ সভা সভাপতি আতাউর রহমান লাল, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম ও প্রভাষক বিএম হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, পৌর যুবদলের আহবায়ক সালাউদ্দিন আহমদ, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, পৌর কৃষকদলের আহবায়ক মিলন বিশ^াস, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মেহেদী হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক জসিম উদ্দিন, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাকিম রেজা, সদস্য সচিব ইমন হোসেন রকি প্রমুখ। সভায় উপজেলার ১১ টি ইউনিয়নের ও পৌর সভার ৯টি ওয়ার্ডের সুপার ফাইভ নেতারা উপস্থিত ছিলেন। প্রতিটি ইউনিটের নেতারা সভায় বক্তব্য রাখেন এবং নেতৃবৃন্দ তাদের বক্তব্য গুরুত্ব সহকারে শুনে আসন্ন নির্বাচন নিয়ে সুন্দর একটি সিদ্ধানে উপনিত হন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর