মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর
যশোরের চৌগাছায় কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের উদ্যেগে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে সার ও বীজ বিতরণ করা হয়।
২০২৫-২০২৬ অর্থ বছরের কৃষি প্রনোদনা ও পূর্ণবাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, গম, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন পেঁয়াজ, মশুরসহ বেশ কিছু ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তাসমিন জাহান।
কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার এজেডএম ওবাইদুল্লাহ, ইমদাদুল হক, শামীম রেজাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্র জানিয়েছেন, উপজেলা ও পৌর এলাকার মোট ৩ হাজার ৫শ ৭০ জন কৃষকের মাঝে এ সব প্রনোদনা বিতরণ করা হয়। এরমধ্যে ৩ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ, গম বীজ ২৫০ জন, সূর্যমুখী ৩০ জন, চিনাবাদাম ৮০ জন, পেঁয়াজ ৩০ জন ও মসুর ১৬০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়্ পাশাপাশি প্রত্যেক কৃষকের মাঝে ড্যাব সার ১০ কেজি ও এমওপি ১০ কেজি বিতরণ করেন সংশ্লিষ্ঠরা।