মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যোশর-
আজ চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট নারী রোগী, দর্শনার্থী, নার্স-স্টাফদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের স্থান বরাদ্দের দাবীতে চৌগাছা এবি পার্টি স্মারকলিপি প্রদান করে। এসময় এবি পার্টির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ বলেন,
নবনির্মিত ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স চালু হলে সেখানে নারীদের নামাজের জন্য রুম বরাদ্দ রাখা এবং আনুষঙ্গিক সামগ্রী সরবরাহ করার প্রয়োজনীয়তা অনুভব করেন অধিকাংশ নারী। এসময় এবি পার্টির চৌগাছার নেতা সাংবাদিক মেহেদী হাসান শিপলু বলেন, পুরুষদের জন্য মসজিদ থাকলেও নারীদের জন্য কোন নামাজের ব্যবস্থা নেই। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আহসানুল মিজান রুমী আশ্বস্ত করেন খুব দ্রুত উদ্যোগ নিবেন।
