সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় উদ্ধার হওয়া লাশ রামনগরের জিদনির

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

মেহেদী হাসান শিপলু, স্টাফ রিপোর্টার যশোর

যশোরের চৌগাছার ভারত সীমান্ত ঘেষা গদাধরপুর বাওড় হতে জিদনি ওরফে জুনায়েদ (১৩) নামের এক শিশুর মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সে যশোর সদরের রাজারহাট রামনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে। শুক্রবার সকালে তার মরাদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রথমে অজ্ঞাত উদ্ধার হলেও পরে তার নাম ঠিকানা পাওয়া যায়।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে চৌগাছার মাশিলা বিওপি ক্যামের পাশে গদাধরপুর বাওড়ের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমসহ সঙ্গীয় ফোস ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে বিজিবি জোয়ানদের সাথে নিয়ে ভারতের বিএসএফের সাথে কথা বলে শুন্য রেখায় পানিতে ভাসমান মরাদেহটি পুলিশ বাওড়ের কিনারায় নিয়ে আসেন। এ সময় লাশের দেহ ফুলে উঠায় অনেকে তার বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে বলে ধারনা করেন। মরাদেহ বাওড় পাড়ে আনলে স্থানীয়রা তাকে দেখতে ভিড় করেন। পুলিশ ও বিজিবি জোয়ানরা লাশ দেখার সুযোগ করে দেন এবং কেউ তাকে চিনে থাকলে ঠিকানা বলতে বলেন। কিন্তু দীর্ঘ সময় লাশটি অজ্ঞাত হিসেবে পড়ে থাকে। একপর্যায়ে পুলিশ লাশ নিয়ে থানায় আসার আগ মুহুর্তে সেখানে ছুটে আসেন যশোর সদর উপজেলার রামনগর গ্রামের রবিউল ইসলামের পরিবারের লোকজন এবং তারা মরাদেহ শনাক্ত করেন।
স্যোসাল মিডিয়া ফেসবুকে ছবি দেখে যশোর থেকে নিহত শিশুর ফুফু মানিয়া আক্তার তামান্নাসহ পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে লাশ শনাক্ত করেন। শিশুটির ফুফু মানিয়া আক্তার তামান্না বলেন, এই শিশুর মা শিল্পি বেগম দীর্ঘদিন ধরে ভারতের মাদ্রাজ রাজ্যে থাকেন। বাবা রবিউল ইসরাম বেশ আগে মারা গেছেন। সম্প্রতি শিশুটি তার মাকে দেখতে ব্যাকুল হয়ে ওঠে। ভিসা না থাকায় শিশু জিদনি তার মার কাছে যেতে পারছিলনা। কোন এক মাধ্যম দিয়ে হয়ত সে চৌগাছার মাশিলা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ায় চেষ্টা করে এবং নির্মম মৃত্যুর শিকার হয় এ কথা বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
লাশ উদ্ধারের পর তার শরীরে আগুনের ছেকা দেওয়া এবং পিঠের নিচে চামড়া উঠে যাওয়া দেখা গেছে। ধারনা করা হচ্ছে কেউ তাকে নির্যাতনে হত্যা করে লাশ বাওড়ের পানিতে ফেলে দিয়েছে। শিশুটির নিকট হতে একটি মোবাইল ফোন ও একটি স্বর্ণের চেইন উদ্ধার করেছেন পুলিশ।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়রা পানিতে লাশটি ভাসতে দেখে মাশিলা বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার ফরিদ হোসেনকে জানান। তিনি থানাকে খবর দিলে আমরা উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি। কি ভাবে তার মৃত্যু হয়েছে ময়না তদন্তে জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর