সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত আফিয়ার শোকাহত পরিবারের পাশে মিজানুর রহমান খান

  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১০৭ বার পঠিত

যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় মর্মানিন্তক মৃত্যুর শিকার আফিয়া খাতুনের পরিবারের সাথে স্বাক্ষাত করেছেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। শুক্রবার বিকেলে তিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের মৃধাপাড়া কংশারীপুর মহল্লায় আফিয়ার বাড়িতে যান এবং শোকাহত পরিবারের সাথে কথা বলেন তাদের সান্তনা দেন। এ সময় চৌগাছা পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সংশ্লিষ্ঠ ওয়ার্ড বিএনপির সভাপতি আজগার আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, বিএনপি নেতা তরিকুল ইসলাম ডবলু, দুলাল দফাদার, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এমএ মান্নান, পৌর যুবদলের সদস্য সচিব মঈনউদ্দিন, যুবনেতা মনিরুজ্জামান মনির, ইঞ্জিঃ রাজু আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা সাইফারুজ্জামন সাইফার, শফিকুল ইসলামসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। মর্মান্তিক মৃত্যুর শিকার আফিয়া খাতুনের রুহের মাগফিরাত কামনায় নেতৃবৃন্দ এ সময় বিশেষ দোয়া করেন। দোয়া অনুষ্ঠানে আফিয়ার পিতা মুন্সি মুহিদুল ইসলাম, মা আকলিমা খাতুন, বোন আলিমা খাতুন ও আশিমা খাতুন, প্রতিবেশিসহ বিএনপির নেতৃবৃন্দ অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর