সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় ভ্রাম্যামান আদালতের বিভিন্ন বাহনে অভিযান জরিমানা আদায়

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৬ বার পঠিত

যশোর চৌগাছা প্রতিনিধি :

যশোরের চৌগাছায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান। মঙ্গলবার দুপুরে তিনি পৌর সদরের পুরাতন কোটচাঁদপুর বাসস্টান্ডে যাত্রীবাহি লোকাল বাস ও ট্রাকে আদালত পরিচালনা করে উচ্চস্বরে হর্ণ বাজানোর অপরাধে চালককে আর্থিক দন্ডে দন্ডিত করেন। এসময় যশোর জ- ১১-০১৮৫ নম্বরধারী বাস চালক জিয়াউর রহমানকে হাউড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে তাকে ১৫০০ টাকা জরিমানা করেন, খুলনা মেট্রো জ-১৪-০০১৭ নম্বর বাসের চালক রফিক হোসেনকে ১ হাজার, ঢাকা মোট্রো -ট ২০-০৬০২ নম্বর ট্রাক চালক রাশেদ হোসেনকে এক হাজার এবং ঢাকা মোট্রো-ট১৪-৭০৫৮ নম্বর ট্রাক চালক শান্তি উকিলকে ১০০০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পরিবেশ অধিদপ্তর ইন্সপেক্টর জিহাদ হোসেনসহ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান বলেন, হাইড্রোলিক হর্ণ ব্যবহারের দায়ে পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর ১৫ (২) ধারায় বাস ও ট্রাকের চালককে অর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর