সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি :

যশোরের চৌগাছায় বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় আগামী ১৬ মে শিক্ষা স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুন্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুন্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফলের লক্ষে যৌথসভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১০ টায় বাজারের বেলা প্রি ক্যাডেট স্কুল সংলগ্ন বিএনপির কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান। সভায় প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম।
অন্যানের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, নারায়নপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তরিকুল ইসলাম ডবলু, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কাজী আব্দুল হামিদ, সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদ, উপজেলা কৃষকদলের সভাপতি আজগার আলী, যুবদল উপজেলা শাখার আহবায়ক আব্দুল মান্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি প্রমুখ।
এসময় উপজেলা যুবদলের যুগ্ম আহবায় মনিরুজ্জামান মনির, ইঞ্জিনিয়ার রাজু আহমেদ, ফারুক হোসেন, আরাফাত হোসেন, তুফান, মফিকুল ইসলাম, হৃদয় মাহমুদ, হাসান খান, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাহানুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক হাকিম রেজা, ছাত্রনেতা মজনুর রহমান, মামুন রায়হান, সবুজসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর