সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় পিতার উপর অভিমান করে ছাত্রদল নেতার আত্মহত্যা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

যশোর চৌগাছা প্রতিনিধি :

যশোরের চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল মামুন (২২) পিতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে। সে উপজেলার মন্মতপুর গ্রামের রবিউল ইসলাম চারুর ছেলে। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতের স্বজনরা জানান, সম্প্রতি আল মামুন তার পিতাকে একটি মটরসাইকেল কিনে দিতে বলে। পিতা মটরসাইকেল কিনে দিতে অপরাগতা প্রকাশ করে। এ নিয়ে পিতা পুত্রের সাথে বেশ মনোমালিন্য চলে আসছিলো। বৃহস্পতিবার ভোরে ওই ঘটনা নিয়ে সে পিতার উপর অভিমান করে ঘাষ মারা কীটনাশক পান করে। পরিবারের লোকজন দ্রুত চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক যশোরে রেফার করেন। কিন্তু যশোরেও তার কোন উন্নতি না হওয়ায় নেয়া হয় ঢাকাতে। ঢাকার ধানমন্ডির একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলতে থাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টায় সে মারা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর