সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় পানিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে বাড়ির পাশেই পুকুরের পানিতে সে ডুবে মারা যায়। নিহত শিশু আবু বক্কর উপজেলার জগন্নাথপুর গ্রামের শামীম রেজার ছেলে।

স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে শিশু আবু বক্কর বাড়ির আঙিনায় একাকি খেলা করছিল। মা সংসারের কাজ নিয়ে ব্যস্ত আর বাবা কৃষি কাজ করার সুবাদে ছিলেন মাঠে। এ সময় শিশুটি খেলার একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশেই সড়কের ধারে পুকুর পাড়ে চলে আসে এবং পানিতে পড়ে ডুবে যায়। কিছু সময় পর মা শিশুর খোঁজ করে না পেয়ে বিভিন্ন জায়গায় খুজতে থাকেন এবং আবু বক্কর বলে চিৎকার করে ডাকতে থাকেন। কোন সন্ধান না পেয়ে পুকুর পাড়ে এসে দেখতে পাই বুকের ধন কলিজার টুকরা সন্তান পুকুরের পানিতে ভাসছে। এসময় মায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত শিশুর দাদা মধু মিয়া বলেন, সকলের অজান্তেই পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সন্তান হারা মা বাবা এখন পাগল প্রায়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর