যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্তরে বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
উদ্বোধন কার্যক্রমের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুশাবির হোসাইন। এ সময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান,কৃষি সম্পসারণ অফিসার এ জেড এম ওবায়দুল্লাহ,কৃষিবিদ শামিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপ-সহকারি কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাষকলাই ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রতিজন কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি করে মাষকলাই বীজ ৮০ জনকে রাসয়নিক সার ১০ কেজি ডিএপি,৫ কেজি করে এমওপি সার পর্যয়ক্রমে বিতরণ করা হয়।