সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চেক ডিজঅনার মামলা করায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ও মিথ্যা মামলায় হয়রানি

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

খান জাহান আলী চৌধুরী

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল কামাল উদ্দিনের মেয়ে তাসলিমা বেগমের বিরুদ্ধে ১৫ লক্ষ টাকা আত্মসাৎ এর  চেক ডিজঅনার মামলা করায় নারী ও শিশু নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের  হুমকির  অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার (০৮/০৯) নবীনগর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স জোবায়ের ট্রেডার্স এর স্বত্বাধিকারী  কাওসার আলম শিবু সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন।

তিনি বলেন, তাসলিমা বেগম একজন প্রতারক ও অসৎ প্রকৃতির মেয়ে। পাড়া প্রতিবেশীর সুবাদে সমস্যার কথা তুলে ধরে জমি ক্রয়ের কথা বলে ২০২৩ সালের অক্টোবর মাসে  দুই মাসের জন্য  ১৫ লক্ষ টাকা হাওলাত নেয়। সময় পেরিয়ে গেলেও টাকা দিতে তাল বাহানা শুরু করে। পরে তাসলিমা বেগম  গত ২৪ সালের জানুয়ারি মাসে কাউছার আলম শিবুর নামে ১৫ লক্ষ টাকার একটি  চেক প্রদান করে যার নং ৮১২৫৫৯২ মুদারাবা সঞ্চয়ী  হিসাব নং ৩৫৮৯৯। যা পরবর্তীতে গত ২৪ সালের ৩০জুন মাসে চেকটির ডিজঅনার হয়। এবং শিবু তাসলিমার  বিরুদ্ধে  চেক  প্রতারণার মামলা করলে ক্ষিপ্ত হয়ে প্রভাব খাটিয়ে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে দুইটি মিথ্যা মামলা দায়ের করে।

ওই মিথ্যা মামলায় ১৫ দিনের কারাবাসে জাবিনে মুক্তি পান শিবু । জামিনে বেরিয়ে আসার পর তাকে নানাভাবে হয়রানি ও প্রাণনাশের  হুমকি দিয়ে যাচ্ছে।এই অবস্থায় শিবুর পরিবার চরম আতঙ্কে রয়েছেন। তিনি আরো বলেন, “আমি আইনের আশ্রয় নিয়েছি, কিন্তু উল্টো আমাকে হয়রানির শিকার হতে হচ্ছে। এখনো তাসলিমা বেগম ও তার পরিবারের পক্ষ থেকে আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।”আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রের কাছে নিরাপত্তাসহ ন্যায় বিচার প্রার্থনা করছি।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, মোঃ আবুল কাশেমসহ অনেকেই বলেন,শুধু শিবু নয় এমন অনেকের সাথে এরকম ঘটনা ঘটিয়েছে ওই মহিলা।  বিষয়টি সঠিকভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন হয়রানির ঘটনা আরও বাড়তে পারে।

এ ব্যাপারে তাসলিমা বেগমের সাথে বার বার  যোগাযোগের চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি, খুদে বার্তা  পাঠালেও কোন জবাব দেননি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর