সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা প্রদান 

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পঠিত

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি

 

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার চরমহেশপুর  মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে উপজেলার চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।


চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এডহক কমিটির সদস্য সচিব জীবন কুমার মণ্ডল, সহকারী প্রধান বিপ্লব কুমারসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় এডহক কমিটির সভাপতি জিনাত সুলতানা জানান, অতীতের সব গ্লানি মুছে আমরা ঐক্যবদ্ধভাবে চরমহেশপুর  মাধ্যমিক বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। শিক্ষার মান বৃদ্ধির পাশাপাশি আমরা বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের চেষ্টা করবো। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে ছাত্রীরা যাতে ইভটিজিং বা কোন ধরনের হয়রানির শিকার না হয় সেদিকেও আমাদের খেয়াল রাখতে থাকবে। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আশা করছি অতি অল্প সময়েই চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয় শ্রীপুরে মধ্যে একটি মডেল বিদ্যালয়ে পরিনত হবে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর