সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

গোপনে বিক্রি হয়ে গেল মাগুরা টেক্সটাইল মিলের যন্ত্রপাতি, অভিযোগ উঠেছে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৭২ বার পঠিত

মাগুরা প্রতিনিধি :

মাগুরাবাসীর কর্মসংস্থানের একমাত্র বড় আশ্রয়স্থল মাগুরা টেক্সটাইল মিলের যন্ত্রপাতি গোপনে বিক্রি করে দেওয়া হয়েছে। স্থানীয়দের অজান্তে কোনো প্রকাশ্য দরপত্র ছাড়াই প্রায় শত কোটি টাকার যন্ত্রপাতি মাত্র ৩১ কোটি টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
১৯৮৫ সালে যাত্রা শুরু করা এই সরকারি মিলটিতে প্রায় এক হাজার মানুষকে সরাসরি কর্মসংস্থান হয়েছিল। আজ তার সব যন্ত্রপাতি চলে যাচ্ছে ট্রাকভর্তি করে।

স্থানীয়রা বলছেন, এটি ছিল জেলার একমাত্র ভারী শিল্পপ্রতিষ্ঠান। অথচ কোনো ঘোষণা ছাড়া, কোনো মাইকিং ছাড়াই মিলের যন্ত্রপাতি বিক্রি করা হয়েছে। অভিযোগ উঠেছে, স্থানীয় লোকজন কিনতে আগ্রহী থাকলেও তাদের সুযোগ দেওয়া হয়নি।

সূত্র জানায়, মাত্র ৩১ কোটি টাকায় বিক্রি করা হয়েছে যন্ত্রপাতি। অথচ এর দৃশ্যমান সম্পদের মূল্য ২০১৩ সালেই ছিল ৫৯ কোটি টাকার বেশি। এর মধ্যে জমির মূল্যই ছিল ৪৭ কোটি টাকা। তদুপরি, বিক্রির পরেও মিলের ১০৯ কোটি টাকার দায় পরিশোধ করতে হবে সরকারকেই।

মিলের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) মজিদ উল হকের পরিবারের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাব্বির সিদ্দিকী রনি বলেন, ‘আমরা মিলের জমিতে মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছিলাম। বিক্রির বিষয়টি আমাদের জানা ছিল না।’

মিল ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, ‘ম্যাক পাওয়ার ইঞ্জিনিয়ার’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৬ কোটি ২৮ লাখ টাকায় যন্ত্রপাতি ও মালামাল কিনেছে। ইতিমধ্যে ট্রাকযোগে মালামাল সরিয়ে নেওয়া হচ্ছে।
একজন স্থানীয় ঠিকাদার অভিযোগ করেন, ‘এই বিক্রি হয়েছে কয়েকজন দালালের সমন্বয়ে, গোপনে। স্থানীয় পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি, নোটিশবোর্ডে টানানো হয়নি। সরকার রাজস্ব হারিয়েছে, লাভবান হয়েছে আওয়ামী ঘরানার দালালরা।’

স্থানীয়দের দাবি পুনরায় দরপত্র আহ্বান করে স্থানীয়দের সুযোগ দেওয়া ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক।

মাগুরার সাধারণ মানুষ বলছেন, ১৯৭১ সালের পর অনেক নেতা এলেন, ধনী হলেন, কিন্তু কর্মসংস্থানের দিকে কেউ তাকালেন না। এই মিলটাই ছিল আমাদের আশার আলো। এখন তা-ও নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর