আলী হোসেন (ব্রাহ্মণবাড়িয়া) বিজয়নগর প্রতিনিধি-
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মেইন পটকে সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট) বিকাল ৪টা অনুষ্ঠিত এ কর্মসূচির সঞ্চালনা করেন বিজয়নগর প্রতিনিধি ও দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক এস, এম, জহিরুল ইসলাম টিপু।
প্রতিবাদ সভায় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনা গণমাধ্যম ও সাংবাদিক সমাজের জন্য এক গভীর আঘাত। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান খান ওমর, প্রবীর চৌধুরী রিপন, এইচ এম জহিরুল ইসলাম, সারোয়ার হাজারী পলাশ, হীরা আহমেদ জাকির, আব্দুল্লাহ আল হৃদয়,মোঃ আলমগীর হোসেন, শফিকুর রহমান শাহিন, মোঃ মহসীন আলী, অপূর্ব দেব, শাহিন চৌধুরী, মোশাররফ হোসেন, মাহমুদ হাসান সুমন প্রমুখ।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।