মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে শালিখায় শিক্ষার্থীদের মানববন্ধন

  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ৩৩০ বার পঠিত

শহিদুজ্জামান চাঁদ, শালিখা মাগুরা প্রতিনিধিঃ

ফিলিস্তিনের রাফা ও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা এবং নির্বিচার গণহত্যার প্রতিবাদে মাগুরার শালিখায় শিক্ষক ও শিক্ষার্থীরা এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।

আজ (৯ এপ্রিল) বেলা ১১টায় যশোর- মাগুরা সড়কের আড়পাড়া বাজারে শুরু হওয়া এ মানববন্ধনে আড়পাড়া মহিলা কলেজ,আড়পাড়া আইডিয়াইল হাইস্কুল,আড়পাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এ হত্যাকাণ্ড বন্ধের দাবি জানান।

এসময় বক্তব্য দেন, অধ্যাক্ষ ইমদাদুল ইসলাম টিকো,সহকারি অধ্যাপক মোঃ আতাউর রহমান,মোঃ হাফিজুর রহমান,মুন্সী আবু জাফর,মোঃ মনিরুজ্জামান বিশ্বাস,মোঃ মোফিজুর রহমান,মোঃ আজিম উদ্দিন,বজেন্দ্র নাথ,মোঃ জিল্লুর রহমান,প্রধান শিক্ষক  মোঃ আলী আহসান,মোঃ আবুল হোসেন,সহকারি শিক্ষক বকুল মন্ডল,সেলিম রেজা প্রমূখ৷

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘ইসরায়েলি বাহিনীর এ হামলা মানবতার চরম লঙ্ঘন এবং বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। নিরীহ নারী, পুরুষ ও শিশুদের ওপর এই নৃশংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই শালিখার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীরা এই কঠিন সময়ে ফিলিস্তিনের জনগণের পাশে আছে এবং তাদের ন্যায্য অধিকারের পক্ষে সর্বদা সোচ্চার থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর