সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে গাঁজাসহ এক মাদককারবারীকে গ্রেফতার করেছে আশুগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১০ মার্চ) বিকেলে ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকার সামান্য অদুরে একটি যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে ০২ কেজি গাঁজাসহ একজন মাদককারবারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদককারবারীর নাম মোঃ সোহেল মিয়া(৩৯)।সে নেত্রকোনা জেলার আটপাড়া হরিপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক পরিবহন করে আসছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার  পুলিশ সুপার এহতেশামুল হকের  নির্দেশে অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ থানর অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন। এ সময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মোঃ ইসাহাক মিয়া এবং থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

গ্রেফতারকৃত মাদককারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহন শেষে তাকে আদালতে পাঠানো হবে।

রিপোর্ট : জহির সিকদার,ব্রাহ্মণবাড়িয়া।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর