শহিদুজ্জামান চাঁদ, শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ
মাগুরার শালিখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কমনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বাদ আসর উপজেলা বিএনপি কার্যালয়ে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেটের সার্বিক ব্যবস্থাপনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোঃ মোতালেব হেসেন শিকদার, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জাহিদুর রহমান জাহিদ, সদস্য সচিব গোলাম কিবরিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন-আহবায়ক জামাল হোসেন, উপজেলা ছাত্র দল নেতা ফিরোজ হোসেন মৃধা, সাবেক ছাত্রদল নেতা ফারদিন হাসান সুমন সহ উপজেলা বিএনপির ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে তার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
