সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া মডেল থানার লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

কে এম শাহীন রেজা,কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

বৈষম্য বিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ০৫ আগষ্ট উদ্ভুত পরিস্থিতিতে কুষ্টিয়া মডেল থানা থেকে খোয়া যাওয়া বিভিন্ন ধরনের প্রায় ৩৫টি আগ্নেয়াস্ত্রসহ প্রায় সহস্রাধিক বিভিন্ন মাপের গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় উদ্ধারকৃত এসব অস্ত্র ও গোলা বারুদ পুলিশে সৌপর্দ করার সময় এক প্রেস ব্রিফিংএ সাংবাদিকদের সামনে তুলে ধরেন দায়িত্বরত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন লামইয়ানুল ইসলাম।

তিনি বলেন, আইন শৃংখলা বাহিনীকে সহযোগিতা করতে এধরণের বে-আইনী অস্ত্র উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, সকলের প্রচেষ্টায় আজ আমরা অস্ত্র উদ্ধার করতে পেরেছি। কুষ্টিয়া মডেল থানা থেকে যে সব অস্ত্র খোয়া গিয়েছিল তার সব কয়টিই আমরা উদ্ধার করতে পেরেছি। আরো যদি কোন অস্ত্র বাহিরে থাকে ওই সব অস্ত্র ছাত্র জনতা, পুলিশ ও সেনা বাহিনী একত্রিত ভাবে অভিযান চালিয়ে উদ্ধার করতে পারবো বলে আশা রাখি। এসময় কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার এম জুবায়ের হোসেন, কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তার সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর