সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়ার মাদক সম্রাট ও সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়া মঙ্গলবাড়ীয়া এলাকার সন্ত্রাসী রাকিবুলকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানা যায়, স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের আমলে সরকারি জমি দখল, মাদক ব্যবসা ও এলাকার মহিলাদের উপর অত্যাচার সহ নানা অপকর্ম করে আসছিল শহরের মঙ্গলবাড়ীয়া এলাকার রেজার ছেলে সন্ত্রাসী রাকিবুল হোসেন রাকিব। রাকিবের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী রয়েছে তার মধ্যে অন্যতম একই এলাকার মীর আলাউদ্দিনের ছেলে আলামিন, মীর আলাউদ্দিন ওরফে আলাই এর ছেলে মীর সালাম। এদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক করে মামলা রয়েছে। এরা ভূমি দখল, গাজা, ফেন্সিডেল, ইয়াবা ও মাদক সেবন ও বিক্রয় ছাড়াও এলাকার মহিলাদের অত্যাচার করতো। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠি। সন্ত্রাসী রাকিব, আলামিন, সালাম গং সশস্ত্র সন্ত্রাসী এবং আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকার কারণে কেউ কথা বলার সাহস পেত না। যদি কেউ সাহস কওে প্রতিবাদ করতে যেতো তাহলে তার উপর চালানো হোত অমানুষিক নির্যাতন। এই সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী কাউকে তোয়াক্কা না করে এলাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রের মহড়া দিয়ে রাম রাজত্ব করছিল। কুষ্টিয়া মডেল থানায় রাকিব, আলামীন, সালাম গংদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে। এরা একাধিকবার বিভিন্ন মামলায় গ্রেপ্তার হলেও অদৃশ্য শক্তির বলে বেরিয়ে এসে আবার অপকর্ম করেছে।
গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাকিবুল ইসলাম রাকিব (২৮) মঙ্গলবাড়ীয়া এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় এলাকাবাসী একত্রিত হয়ে গণধোলাই দেয়। এলাকাবাসী আরো জানান, দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আমরা এলাকাবাসী একত্রিত হয়েছি। এখন এলাকায় কোন সন্ত্রাসী ঠাঁয় হবে না। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহাফুজুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শুনেছি তবে কেউ কোন অভিযোগ থানায় জমা দেয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর