সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় ট্রাকে ভ্যানকে সাইড দেওয়াকে কেন্দ্র করে হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে মাগুরায় ২ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শ্রীপুরে রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রেজভী আহমেদ মাগুরায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড মাগুরায় বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব ও এসআই ইসমাইল কারাগারে মাগুরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনাসভা  মাগুরায় মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে যুবকের মৃত্যু ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি স্মরণে মাগুরায় ছাত্রশিবিরের পোস্টারিং মাগুরায় সুরুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

কুষ্টিয়া কারাগার থেকে ২৫ মামলার পলাতক আসামি ডাকাত সামিরুল গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ॥

কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক দুর্ধর্ষ ডাকাত ২৫ মামলার আসামী মোঃ সামিরুল মন্ডল(৩৫) র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়েছে। বুধবার (৪সেপ্টেম্বর) রাত ১টা৩০ মিনিটের সময় ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। সে কুষ্টিয়া জেলার খোকসা থানার ওসমানপুর গ্রামের সামসুদ্দিন মন্ডলের ছেলে। বুধবার সিপিসি-১ (কুষ্টিয়া), র‌্যাব-১২ এর কার্যালয়ে কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ ইলিয়াস খান জানান, চলতি বছরের গত ৭ আগষ্ট কুষ্টিয়া জেলা কারাগার হতে ৯৮ জন কারাবন্দি জেলখানার তালা ভেঙ্গে পালিয়ে যায়। আসামি পলায়নের ঘটনায় ১৪ আগষ্ট কুষ্টিয়া মডেল থানায় এ সংক্রান্তে একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১০। এসব পলাতক আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে র‌্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় বুধবার রাতে ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার ধর্মপাড়া এলাকা হতে পলাতক আসামি মোঃ সামিরুল মন্ডলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় । সিপিসি-১ (কুষ্টিয়া), র‌্যাব-১২ এর এই কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, গ্রেপ্তারকৃত আসামি মোঃ সামিরুল মন্ডলের বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা, ১৮টি মারামারি মামলা, ১টি অস্ত্র মামলা, ১টি বিস্ফোরক আইনে মামলা এবং জেলা কারাগার হতে পলাতক মামলাসহ সর্বমোট ২৫টি মামলা চলমান রয়েছে। জেল পলাতক বাকি কারাবন্দিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর